কৃষি সংবাদ
সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কৃষকদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। একই সাথে ইউনিয়নে ইউনিয়নে নতুন ডিলার নিয়োগের মাধ্যমে সার সরবরাহ আরও সহজ করার ঘোষণা দেন তিনি।
কুষ্টিয়ায় মরিচের বাম্পার ফলন: ভালো দামে খুশি দৌলতপুরের কৃষকেরা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে মরিচের বাম্পার ফলন হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বন্যা ও বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কম থাকায় ভালো দাম পাচ্ছেন চাষিরা, যা তাদের মুখে হাসি ফুটিয়েছে। তবে পাইকারি ও খুচরা বাজারে দামের ঊর্ধ্বগতিতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
পটুয়াখালীতে তলিয়ে গেছে ৯৭০ হেক্টর আমনের বীজতলা, অনাবাদী থাকার শঙ্কায় জমি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অস্বাভাবিক জোয়ারের সঙ্গে টানা ভারী বর্ষণে পটুয়াখালীতে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। এতে জেলার রোপা আমনের বীজতলাসহ বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। চরম লোকসানের আশঙ্কার পাশাপাশি আসন্ন মৌসুমে চাষাবাদ নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।